মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

শিগগিরই জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন।

অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নাগ অশ্বিনীর পরিচালিত একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। ছবিটির নাম ‘প্রভাস ২১’।

প্রভাসের ফিল্ম ক্যারিয়ারের ২১তম ছবি এটি। তাই নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২১’। এর মধ্য দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলছেন দীপিকা পাড়ুকোন।

রোববার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন দীপিকা-প্রভাস।

প্রভাস লিখেছেন- “দীপিকাকে টিমে পেয়ে আমরা সকলেই খুব খুশি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তোমাকে স্বাগত জানাই দীপিকা।” উচ্ছ্বসিত দীপিকাও উত্তর দিয়ে লিখেছেন, “রোমাঞ্চকর জার্নির অংশীদার হওয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- আগমী বছরের এপ্রিলে শুরু হবে ‘প্রভাস ২১’র শুটিং।

সব ঠিক থাকলে এবারই প্রথম একসঙ্গে রূপালি পর্দায় দেখা যাবে বলিউডের এই সুন্দরী ও দক্ষিণের এই সুপারস্টারকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD