শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩ বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সাম্প্রতিক ঘৃণ্য অপরাধগুলোর ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর সচিবালয়ে তিনি আরও বলেন, “বিএনপি দায়িত্বে আসার পর যতোগুলো এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটেছে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারেনি—এমন একটাও নেই।”

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “রামিসার ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে।”

তিনি আরও জানান, তনুসহ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কয়েকটি আলোচিত মামলাও তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলো নতুনভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সেগুলো করার চেষ্টা হচ্ছে। পুলিশের অনেক সংস্কারের চেষ্টা করছি। অনেক কিছু করা বাকি আছে, সেটি মানি। তবে সরকারের বয়স মাত্র তিন মাস।”

আইন সংস্কারের বিষয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলেই আবেগতাড়িত হয়ে দ্রুত আইন বা বিশেষ আদালত গঠন করা উচিত নয়। কঠোর আইন প্রয়োগে অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

নাগরিকত্ব ইস্যুতে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আইনিভাবে তাকে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যার্পণ চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা চাই তিনি মামলা ফেস করুন।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD