সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে নিহত সেনার নাম প্রকাশ করা হয়েছে। নিহত সেনার নাম নেহোরাই লেইজার। ১৯ বছর বয়সি লেইজার ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী পৃথক এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, যে ঘটনায় লেইজার নিহত হয়েছেন, সেখানে আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন।

লেবাননে গত ২ মার্চ সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD