শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :

মঙ্গলবার গ্যাস থাকবে না রাজধানীর যে সব এলাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার রাজধানীর বড় একটি অংশজুড়ে ৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখবে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস।

সোমবার তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মির্জা মাহবুব সময় সংবাদকে জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জরুরী গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD