সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শুধু বিমান হামলা চালিয়ে ইরানে বিজয়ী হওয়া সম্ভব নয়: সাবেক মার্কিন কর্মকর্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

শুধু বিমান হামলায় ইরানে বিজয় লাভ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস। তিনি জর্ডান ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্টস বলেন, ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে লক্ষ্য অর্জনের সীমাবদ্ধতাগুলোকে সামনে এনেছে।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই অভিযান সম্ভবত ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে ব্যাহত করেছে, তবে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্রগুলোর কিছু অংশ লুকিয়ে রেখেছে অথবা অন্তত পরবর্তীতে ব্যবহারের জন্য জমা রেখেছে।’

সাবেক এই প্রতিরক্ষা কর্মকর্তার মতে, এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে দূর-দূরান্তেও অনুভূত হচ্ছে।

তিনি বলেন, ‘এমনকি দক্ষিণ এশিয়া বা দূরপ্রাচ্যের এশীয় রাষ্ট্রগুলো, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত নয়, তারাও এর অর্থনৈতিক প্রভাবের কারণে পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। তাই খাঁটি সামরিক বিষয়ের পাশাপাশি সামগ্রিকভাবে এই সবগুলো বিষয়ই এখন বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD