বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আয়াশ যখন হিমু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে সবাইকে চমকে দিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ছেলে জায়ান ফারুক আয়াশ। হুমায়ূন আহমেদ সৃষ্ট জনপ্রিয় চরিত্রে হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে হাজির হয়েছে এই খুদে অভিনেতা। বাংলানিউজ২৪

রোববার (১৯ জুলাই) হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে জিয়াউল ফারুক অপূর্বের অফিসিয়াল ফেসবুক পেজে হলুদ পাঞ্জাবি গায়ে ও চশমা চোখে হাস্যোজ্জ্বল আয়াশের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘আয়াশ যখন হিমু।’

২০১৮ সালের ঈদুল আযহায় নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নাটকে বাবার সঙ্গে প্রথমবারের মতো টিভি পর্দায় হাজির হয়েছিল ছোট্ট আয়াশ। তখন তার বয়স ছিল মাত্র সাড়ে তিন বছর। নাটকটি প্রচারের পর বেশ সাড়া পড়ে যায়। পর্দায় বাবা-ছেলের অভিনয় দর্শকদের মন জয় করে।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি প্রকাশ পায় ইউটিউবে। গত জুনে এটি কোটি ভিউর মাইলফলক পার করে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD