বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

শাখা হাতে নতুন লুকে ভাইরাল মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

সৃজিত ও মিথিলার বিয়ের পর থেকেই ধর্ম নিয়ে হাজারো কটাক্ষ শুনতে হয়েছে এই তারকা দম্পতিকে। প্রকৃত ভালবাসা যে ধর্ম-বর্ণ, কাঁটাতারসহ সবকিছুর উর্ধ্বে; তা এই তারকা দম্পতি বারবার বুঝিয়ে দিয়েছেন। কড়া ভাষায় সমালোচকদের মুখও বন্ধ করেছিলেন মিথিলা।

এবার শাখা-পালা পরে নতুন লুকে ধরা দিলেন এই রূপসী। মোহময়ী মিথিলাকে দেখে ভক্ত অনুরাগীরাও প্রশংসায় একেবারে পঞ্চমুখ। মিথিলার নতুন লুকের এই ছবি দেখে অনেকে বলছেন, “কী মিষ্টি! শাখা-পালায় দিব্যি মানিয়েছে তোমাকে।”

মুসলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য একাধিকবার নেটজনতার কটাক্ষের শিকার হয়েছেন। কিন্তু তাতে কী! ভালবাসা আর মনের টানই তো আসল। তাই একে অপরের আচার-রীতি মানিয়ে নিতেও তাঁরা কুণ্ঠাবোধ করেন না। আর তারকাদম্পতির এই স্পিরিটকেই অনুরাগীরা বারবার কুর্নিশ জানিয়েছেন।

বিগত কয়েক মাস ধরে এ দম্পতির দেখা হয়নি। করোনা কাল বলে দেশেই আটকে রয়েছেন মিথিলা। আর অন্যদিকে কলকাতার বাড়িতে বসে সিনেমা, ওয়েব সিরিজের কাজে মগ্ন সৃজিত।

হাজারো জল্পনা, ধোঁয়াশা সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে গতবছর ৬ ডিসেম্বর কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মিথিলা। সমালোচকদের মুখে ছাই দিয়ে সেদিনের গোধূলি লগ্নে এক হয়েছিল চার হাত। এ মিলন শুধু হিন্দু-মুসলিমের মিলন নয়, বরং কাঁটাতারের উর্দ্ধে গিয়ে এ মিলন মনুষ্যত্বের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD