শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের ঋণনির্ভর এ বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি: জামায়াত আমির ‘অদম্য ইরানিরা দুর্নীতিগ্রস্ত ট্রাম্পকে ভয় পায় না’ সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায় বিশ্বকাপের আগে উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন মেসি ব্রাজিলের মুখোমুখি হবার আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা! বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন দেশে ফের ভূমিকম্প রাতের মধ্যেই ইরানের তেল ও খার্গ দ্বীপ দখলের হুমকি দিলেন ট্রাম্প

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি: জামায়াত আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।

তিনি বলেন, তাছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়? শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD