রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চাকরিপ্রত্যাশী ও কর্মরত বাংলাদেশিদের জন্য বড় ধরনের সুখবর এসেছে। বিদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নিজেদের ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে দেশটির সরকার।

নতুন এই উদ্যোগের ফলে প্রবাসী কর্মী নিয়োগের প্রশাসনিক জটিলতা ও সময়—দুই-ই উল্লেখযোগ্য হারে কমে আসবে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মী যাওয়ার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় গত ৮ জুন ওয়ার্ক পারমিট ব্যবস্থার এই ঐতিহাসিক সংস্কারের ঘোষণা দেয়। কর্তৃপক্ষের তথ্যমতে, মূলত কাগুজে নথিপত্রের ব্যবহার হ্রাস, আমলাতান্ত্রিক জটিলতা দূর এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে আবেদনকারীদের জন্য সহায়ক নথিপত্র বা কাগজের বাধ্যবাধকতা অনেক ক্ষেত্রেই তুলে দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে সর্বোচ্চ ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে এখন থেকে প্রায় সব ধরনের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করা সম্ভব হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিদেশ থেকে নতুন কর্মী নিয়োগ, চাকরি পরিবর্তন, খণ্ডকালীন (পার্ট-টাইম) কাজ, ফ্রিল্যান্সিং, শিক্ষার্থীদের কর্মসংস্থান, গোল্ডেন ভিসাধারীদের কাজের অনুমতি এবং গৃহকর্মীসহ মোট ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এই সবকটি খাতেই নতুন নিয়ম কার্যকর হবে।

জনশক্তি রপ্তানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, আরব আমিরাতের এই আধুনিকায়ন বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে দেশটির নির্মাণ, সেবা, পরিবহন, তথ্যপ্রযুক্তি ও গৃহস্থালি খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। নতুন ও সহজতর এই প্রক্রিয়ার ফলে একদিকে যেমন দক্ষ ও অদক্ষ বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে বৈধ উপায়ে কর্মী অভিবাসন আরও উৎসাহিত হবে।

আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের দাবি, এই যুগান্তকারী উদ্যোগ দেশটির বেসরকারি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা এবং একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক শ্রমবাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD