শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ফের ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছে, সবশেষ ভূমিকম্পটি আঘাত হানে উত্তর ভেনেজুয়েলার মারাকাই থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিম এলাকায়।

এর আগে বুধবার সন্ধ্যায় দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলামসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা
শুক্রবারের ভূমিকম্পের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, মারাকাই ও কারাকাসে কম্পন অনুভূত হয়েছে।

দক্ষিণ আমেরিকার এই দেশ এখনো বুধবারের দুটি ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে পারেনি।

ইউএস জিওলজিক্যাল সার্ভের অনুমান অনুযায়ী বুধবারের ভূমিকম্পে হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এতে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD