বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

অভাবের তাড়নায় শুটিংয়ে গিয়ে করোনায় আক্রান্ত সুরজিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সুরজিত বন্দ্যোপাধ্যায়। পুরো লকডাউনের সময়টা বাড়িতে বসেই কাটিয়েছেন তিনি। পরিবারের অর্থের সংকট তৈরি হলে শুটিংয়ে ফেরেন অভিনেতা। অভাবের তাড়নায় শুটিং করতে গিয়ে পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

অভিনেতা সুরজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার স্ত্রী এবং মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সুরজিত বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় নিজেই তার পরিবারের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছেন।

সুরজিতের মেয়ে দেবপ্রিয়া বলেন, ‌‘প্রথমে আমার মায়ের জ্বর আসে। এর কয়েক দিনের মধ্য়েই বাবার গলা ব্যাথা শুরু হয়। এপর পরীক্ষা করানো হলে, বাবা-মা ও আমি ৩ জনের রিপোর্টই পজিটিভ আসে। নিয়ম মেনে শুটিং শুরু হলে বাবা কাজ শুরু করেন। সাবধানে থাকা সত্ত্বেও, কীভাবে করোনায় আক্রান্ত হলেন বুঝে উঠতে পারছি না।

দেবপ্রিয়া আরও বলেন, ‘আমরা সবার থেকে আলাদা থাকছি। অন্যদের সংস্পর্শে গিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দেওয়া থেকেও নিজেদের বিরত রেখেছি। রাখব।

মায়ের জ্বর এখনো পুরোপুরি নামেনি। তবে এখনো কারোর শ্বাষকষ্ট দেখা যায়নি।এবার কোনো একজনের হঠাৎ শ্বাসকষ্ট উঠলে কি করব, কোন হাসপাতালে ব্যবস্থা করব, বেড পাব কী না, এই মূহুর্তে তা কিচ্ছু জানি না। অক্সিজেন সিলিন্ডার আনানোর ব্যবস্থা করতে হবে যেভাবে হোক। জানি না কোন দিকে শারীরিক অবস্থা এগোবে। শুধু জানি, পনেরো দিনের মধ্যে তিনজনকে লড়ে উঠতেই হবে। হবেই।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD