বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

দীর্ঘদিন পর টিভি নাটকে জয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

জয়া আহসান। ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও টিভি নাটক দিয়ে তিনি যাত্রা শুরু করেন। সেই থেকে পথ চলা। এখন তিনি শুধু বাংলাদেশে নয়, দুই বাংলার জনপ্রিয় তারকা। শেষ কবে দর্শক তাকে নতুন নাটকে দেখেছেন ভুলেই গেছেন। বিশেষ করে কলকাতার সিনেমার ব্যস্ত হওয়ার পর টিভি থেকে দূরে ছিলেন অভিনেত্রী। নতুন খবর হচ্ছে- সামনের ঈদে জয়াকে আবার দর্শক দেখবেন নাটকে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর টিভিতে হাজির হচ্ছেন জয়া।

জয়াকে দেখা যাবে ‘স্বপ্ন ভঙ্গ’ নামের একটি নাটকে। নাটকটির রচয়িতা ও নির্মাতা প্রয়াত আসফাক। এতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন নেভিল।

‘স্বপ্ন ভঙ্গ’র গল্প গড়ে উঠেছে সাহেদ ও অনির নতুন সংসার নিয়ে। সুখের সংসারে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানারকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হতে থাকেন- দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। শেষ দৃশ্যে সাহেদ ও অনি জানতে পারে এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে!

‘স্বপ্ন ভঙ্গ’ আগে কোথাও প্রচারিত না হলেও নির্মাণের দিক থেকে হাল আমলের নয়। ২০১৩ সালে সম্পাদনা শেষ করে নির্মাতা আসফাক চলে যান লন্ডনে। কয়েকমাস পর তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এর সাত বছর পর নাটকটি প্রচারের উদ্যোগ নিয়েছে প্রযোজক।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD