রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সাবলীল করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর বা আয়োজক ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে দুবাই।

এর ফলে পর্যটকরা এখন থেকে এই একটি ভিসার মাধ্যমেই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে অবাধে প্রবেশের সুযোগ পাবেন।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই নতুন ভিসা সুবিধা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতিটি সফরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন।

তবে দর্শনার্থীরা চাইলে এই মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়াতে পারবেন। এক্ষেত্রে একমাত্র শর্ত হলো, কোনোভাবেই এক বছরের মধ্যে মোট অবস্থানের মেয়াদ ১৮০ দিনের বেশি হওয়া যাবে না।

জিডিআরএফএ আরও স্পষ্ট করেছে যে বিশ্বের যেকোনো দেশের নাগরিকরাই এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এই ভিসা পাওয়ার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

ভিসা আবেদনের অত্যাবশ্যকীয় শর্তগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি।

এর পাশাপাশি আবেদনকারীকে তার আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যেখানে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ ব্যালেন্স থাকার প্রমাণ রয়েছে। এছাড়াও প্রত্যেক আবেদনকারীর একটি বৈধ স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্সের প্রমাণপত্র এবং দেশে ফেরার কনফার্মড রাউন্ড-ট্রিপ বা রিটার্ন বিমান টিকিট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে যে কেউ এখন থেকে দীর্ঘমেয়াদে দুবাই ভ্রমণের সুযোগ গ্রহণ করতে পারবেন।

সূত্র: গালফ টুডে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD