শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩ বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নতুন ওয়েব ফিল্ম ও ধারাবাহিকে দীপা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নতুন একাধিক ওয়েবফিল্ম ও ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি কাজ করেছেন জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি মেরিড’-এ।

এ ছাড়া গতকাল থেকে শুরু করেছেন মহিন খানের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এর কাজ। চলতি মাসে আরও কিছু নাটকের কাজ করবেন তিনি। বর্তমান ব্যস্ত প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মের গল্পটা সুন্দর।

দেখা যায় যে, আমার সঙ্গে যার বিয়ে হয় তার সঙ্গে বয়সের গ্যাপ প্রায় ১৮-২০ বছর। আমাদের মধ্যে সবসময় এটা সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকে। কিন্তু তারপরও আমরা সুখে শান্তিতে জীবন পার করে দিচ্ছি। অন্যদিকে দেখা যায়, এ প্রজন্মের ছেলে মেয়েরা বিয়ে করে বারবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিতে চায় যে, তারা খুব সুখে আছে।

কিন্তু আদৌ কী তারা সুখে থাকে, এমন সব বিষয় নিয়েই মূলত হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে। খুব ভালো একটি কাজ হচ্ছে। আর কর্মফল নাটকটি নিয়েও আমি আশাবাদী।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD