শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: স্পিকার পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই: স্পিকার কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: অর্থমন্ত্রী স্পিকার ফিরলেই পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি, জানিয়ে দিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তাদেরও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

‘ভবিষ্যৎ ওদেরই’, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলিয়া ভাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে এবার মুখ খুললেন বলিউড তারকা আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে আন্দোলনরত তরুণদের সাহসিকতা ও লড়াইয়ের প্রতি নিজের পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন আলিয়া ভাট। দেশের শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও তাদের ওপর চলা অন্যায়ের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘গত কয়েকটা দিন ধরে আমার মন বারবার ভেঙে গেছে, আবার পরক্ষণেই শিক্ষার্থীদের অদম্য আশা দেখে সেই ভাঙা মন জোড়াও লেগেছে।’

নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াইয়ে নামা তরুণদের স্যালুট জানিয়ে আলিয়া আরও লেখেন, ‘রাজপথে অনড় হয়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি করে স্বপ্ন, একটি করে পরিবারের আশা আর অগণিত ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের জন্য লড়ছে না, বরং যারা তাদের সমর্থন করছে এবং ভবিষ্যতে যারা এই শিক্ষাব্যবস্থায় আসবে সবার জন্য একটি সুন্দর পথ তৈরি করছে।’

শিক্ষার্থীদের অদম্য সাহসকে সম্মান জানিয়ে আলিয়া প্রশ্ন তোলেন, ‘তাদের এই অদম্য সাহস আমাকে বিনীত করে। শিক্ষার্থীদের এই জেদ আমাদের সবার মুখের সামনে একটি আয়না ধরে জিজ্ঞেস করছে—যাদের হাতে আগামী দিনে এই দেশের ভার থাকবে, আমরা কি সত্যিই তাদের কথা মন দিয়ে শুনছি?’

সবশেষে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আলিয়া লেখেন, ‘শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ ওদেরই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD