শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকিট সংগ্রহকারীদের সুখবর দিল আইসিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

 

করোনাভাইরাস প্রাদুর্ভাবে পেছানো হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০। যার অর্থ দাঁড়াচ্ছে পরপর দুই বছর আয়োজন করা হবে দুটি বিশ্বকাপ। এখানে আবার আরেক সংকটে আছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। ইতোমধ্যে পিছিয়ে যাওয়া বিশ্বকাপের অনেক টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে।

বিশ্বজুড়ে টিকিট সংগ্রহকারী এসব দর্শকদের কী হবে- বিষয়টা নিয়ে বেশ অস্বস্তিতে ছিল আইসিসি। অবশেষে মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়েছে তারা। আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করলে ক্রয়কৃত টিকিট দিয়েই ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। টুর্নামেন্ট যদি ভারত আয়োজন করে তাহলে টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে তাদের।

এ বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় পর্দা ওঠার কথা ছিল কুড়ি ওভারের বিশ্বকাপের। সার্বিক পরিস্থিতি মিলিয়ে নিরুপায় হয়ে টুর্নামেন্ট পিছিয়ে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে টানা দুই বছর দুটি বিশ্বকাপ দেখতে পারবেন দর্শকরা। কিন্তু কোন বিশ্বকাপের আয়োজক কে এনিয়েই চলছে জল্পনা।

স্বাগতিক দুই দেশ ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক করেই সিদ্ধান্ত নেবে আইসিসি। তার আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সাংগঠনিক কাঠামো স্থির করাটা জরুরি। আইসিসি নতুন চেয়ারম্যান নির্বাচনের পরই জানা যাবে কে আগে কে পরে বিশ্বকাপ আয়োজন করবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত টিকিটের মূল্য ফেরত চেয়ে আবেদন করতে পারবেন দর্শকরা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD