রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ১২৯ সৌদি বিমান হামলার দাবি, প্রতিশোধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত চমক নিয়ে অ্যামাজনে হাজির পাওলি দাম ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫ নমুনার ১৪টি পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত রোববার ১৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে দেখা যায় ১৪ জনেরই কোভিড পজিটিভ। এ নিয়ে এ উপজেলায় কোভিড-১৯-এ সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১২।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নুসরাত জাহান বলেন, তাঁর উপজেলায় রোববার ১৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ সেখানকার পাঠানো প্রতিবেদনে দেখা যায়, সংগ্রহ করা ওই ১৫ নমুনার ১৪টিতেই কোভিডের সংক্রমণ রয়েছে।

নুসরাত জাহান বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তাঁর স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, এক মেডিকেল টেকনোলজিস্ট, এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), তাঁর এক শিশুসন্তান, এক অ্যাম্বুলেন্সচালক, দুই স্বাস্থ্যকর্মী এবং থানা-পুলিশের পাঁচ সদস্য রয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজকের ওই ১৪ জনসহ এ উপজেলায় কোভিডে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১২। আজ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় প্রায় ৫০০টি। করোনায় মারা যান আটজন। উপসর্গ নিয়ে মারা যান ১৯ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD