রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব? সামরিক শক্তিতে কে এগিয়ে রাজধানীসহ সারা দেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি এবার গ্রীসের রাজধানী এথেন্সেও ভয়াবহ দাবানল! ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে : আতিকুর রহমান রুমন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছেন ট্রাম্প টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

গাজার ভবিষ্যৎ নিয়ে যে ঘোষণা দিলেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালীন ইসরাইলি সেনারা পর্যায়ক্রমে এই অঞ্চল থেকে সরে যাবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব দাবি করেন।

তিনি বলেন, ‘আজ বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তবে ট্রাম্পের এ ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনও হামাসের সঙ্গে যোগাযোগ করেছে।

বোর্ড অব পিসের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র কমিটির কাছে হস্তান্তর করবে। প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়া হবে।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হামাসকে নিরস্ত্র করা ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের বহুধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। একই সঙ্গে গাজায় একটি প্রযুক্তিনির্ভর (টেকনোক্র্যাট) অন্তর্বর্তী সরকার গঠনের পথও এতে উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, ‘মধ্যস্থতাকারীরা কয়েক মাস ধরে হামাসের সঙ্গে এ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে হামাস শেষ পর্যন্ত চুক্তির শর্তগুলো পুরোপুরি মানবে কিনা, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।’

ওই কর্মকর্তা বলেন, ‘যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় এবং সংগৃহীত অস্ত্র হস্তান্তর করা হয়, তাহলে অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজার নিয়ন্ত্রণ নেবে। হামাস সরকার ও প্রশাসন থেকে সরে দাঁড়াবে। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জন্য একটি রাজনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তৈরি হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD