মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এলপিজির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়েছে। তিনি সরকারের এ সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে নিন্দা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম একাধিকবার বাড়ানোর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন নিত্যপণ্যের দামে পড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে। তিনি দেশের চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD