বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জনে। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ২৯২ জন সুস্থ হয়েছেন।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত একদিনে নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করোনা আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩, রামপালে ১১, মোল্লাহাট ৯, চিতলমারী ৫, কচুয়ায় ২, ফকিরহাটে ১ ও মোংলা উপজেলায় ১ জন রয়েছে।
লাইট নিউজ