বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী সরকারের ডকুমেন্টারির সমালোচনা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ইনফান্তিনো আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, তাদের অধিকাংশ বিক্ষোভকারী ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ভিসাসেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি দুর্বল চুক্তিই বাড়াচ্ছে ইরান যুদ্ধে নতুন সংঘর্ষের ঝুঁকি: বিশ্লেষক

ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, তাদের অধিকাংশ বিক্ষোভকারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে অন্তত ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ২৭ জন জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। খবর আল জাজিরার।

বুধবার এক বিবৃতিতে টুর্ক বলেন, মার্চ মাসের পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের রায় এবং তা কার্যকরের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, জনগণের মধ্যে ভয় সৃষ্টি এবং ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগে আরও ১০০ জনের বেশি ব্যক্তি মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।

এদিকে, গত সপ্তাহে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ জনকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আরও ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

উল্লেখ্য, জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD