মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

শাহরুখ বিবাহিত এটা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছিলো: দঙ্গল কন্যা ফাতিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রেমে পড়েছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে সেটি বর্তমান সময়ে না, বরং ২০০১ সালে মুক্তি প্রাপ্ত শাহরুখ খান অভিনীত ছবি ‘ওয়ান টু কা ফোর’ এর শুটিং সেটে। খবর হিন্দুস্থান টাইমসের।

খবরে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন দঙ্গল গার্ল। ফিল্মফেয়ারকে দেওয়া সেই সাক্ষাতকারে ফাতিমা জানিয়েছেন, ‘২০০১ সালে মুক্তি প্রাপ্ত ‘ওয়ান টু কা ফোর’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলাম আমি। সে সময় শুটিং সেটে শাহরুখ খানের সাথে অনেক কথা হতো। তাকে খুব ভালো লেগেছিল। এমনকি তার প্রেমেও পড়ে গিয়েছিলাম। কিন্তু তখন আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর। তাই সেভাবে গুরুত্ব পাইনি।’

তিনি বলেন, তবে খুব কষ্ট পেয়েছিলাম যখন জানতে পারি শাহরুখ বিবাহিত। আমার মন ভেঙে গিয়েছিল। আমি কতটা কেঁদেছিলাম বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছিল যেনো আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে।

‘ওয়ান টু কা ফোর’ ছাড়াও ফাতিমা শিশুশিল্পীর চরিত্রে আরও অভিনয় করেছিলেন ‘চাচী ৪২০’ এবং ‘বড়ে দিলওয়ালা’ ছবিতে। তবে ফাতিমা আলোচনায় আসেন আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।

বর্তমানে ফাতিমার হাতে রয়েছে ডার্ক অ্যান্থোলজি কমেডি নিয়ে নির্মিত অনুরাগ বসু পরিচালিত ছবি ‘লুডু’। যেটি শিগগিরি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD