মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

লন্ডনে ফিরে যাওয়ার আগে যে আবদার করে গেলেন ইলিয়াস কাঞ্চন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান তিনি। বর্তমানে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন ছেলে জয়।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা প্রসঙ্গে তার ছেলে জয় বলেন, ‘আব্বুকে (ইলিয়াস কাঞ্চন) আর কেমো থেরাপি দিতে হবে না। এই ধাপে আব্বুর ইমো থেরাপি আছে। ডাক্তাররা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাই।’

লন্ডনে ফেরার আগের রাতে নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন।

সেই আলাপে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি প্রিয় সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

লিটন এরশাদ বলেন, ‘গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন, আমার জন্য দোয়া করো। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।’

ইলিয়াস কাঞ্চনের কথায়, নিজের শারীরিক অবস্থার পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ নিয়েও রয়েছে গভীর ভাবনা। দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে আসা এই অভিনেতা দেশ ছাড়ার আগেও সহকর্মীদের সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী করার অনুরোধ জানিয়ে গেছেন।

এর আগে মঙ্গলবার নিজ জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন তিনি। পরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নেও দান করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD