মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও খুলনায় তিনজন মারা গেছেন। নিহতরা সবাই পুরুষ।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে দেশে ৭৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪৩ জন নারী ও ৩১ জন পুরুষ। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD