রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বাংলাদেশ আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে হালাল মাংস নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে টেলিফোন করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রাণিজ খাতে বিনিয়োগের জন্য সৌদি মন্ত্রীকে অনুরোধ করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে হালাল গরু ও মুরগির মাংস নেওয়ার জন্য তাকে অনুরোধ করেন ড. মোমেন।

টেলিফোনে ড. মোমেন সৌদি আরবের কৃষিখাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার- ওআইসি কোভিড ফান্ড গঠনে সৌদি আরবের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD