সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: ইসি সচিব পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ হামের উপসর্গে দেশে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৫৬ সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান নারী শিল্পীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণে অভিনেত্রী উর্বীর ক্ষোভ হরমুজে পুঁতে রাখা মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

নারী শিল্পীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণে অভিনেত্রী উর্বীর ক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ক্যাম্পাসের বাইরে ঘুরতে গিয়ে জার্মানির একটি রিসোর্টের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। কিন্তু সেই ভিডিও’র মন্তব্য ঘিরেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এ অভিনেত্রী।

গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। জার্মানিতে ঘুরতে গিয়ে একটি বিশেষ রিসোর্টে উঠেছিলেন তিনি ও তার সফরসঙ্গীরা। জাহাজের কন্টেইনারকে দৃষ্টিনন্দন থাকার জায়গায় রূপান্তর করা সেই রিসোর্টের অভিজ্ঞতাই ভিডিওতে তুলে ধরেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

তবে তার মন্তব্যের ঘরে প্রিয়ন্তীর পোশাক ও শরীর নিয়ে নানা আপত্তিকর মন্তব্য আসতে থাকে। বিষয়টি নিয়ে শনিবার সমাজমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। প্রিয়ন্তী বলেন, কিছু মানুষের মন্তব্য পড়ে আমি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়- আমি জানি না। আমার শরীর, পোশাক, ফেসবুক প্রোফাইল- এসব নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার আপনাদের নেই। আপত্তিকর মন্তব্যগুলোর স্ক্রিনশটও পোস্ট করেছেন তিনি।

উর্বী বলেন, যারা এসব লিখেছেন স্ক্রিনশটগুলো তাদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছেও পাঠানোর কথা আমার মাথায় এসেছে। কারণ অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে। তিনি লিখেছেন, মাঝে মাঝে মনে হয়, জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে, আমার জন্ম বাংলাদেশে হলো? কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে। আমি শুধু আল্লাহ্‌র কাছে দোয়া করি, আল্লাহ্‌ তাদের হেদায়েত দিন এবং আমাকে কখনো তাদের মতো হওয়া থেকে রক্ষা করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD