সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বাগেরহাটে নগদ সহায়তা পেল ৭৩৭ পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বাগেরহাটে ৭৩৭ পরিবারকে দেয়া হচ্ছে ৫ হাজার করে নগদ অর্থ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য এই নগদ অর্থ সহায়তা কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে এসডিসি প্রকল্পের সহযোগিতায় এসময় সামাজিক দুরত্ব মেনে ১৩২ জনকে অর্থ সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে বাগেরহাট সদর উপজেলার ৭৩৭ পরিবারের সকলকে ৫ হাজার করে নগদ অর্থ দেয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, প্রোগ্রাম কো অডিনেটর ফারুক আহম্মেদ, প্রোগ্রাম অফিসার তছলিম আহমেদ টংকারসহ আরও অনেকে। ঈদের আগে সকল পরিবারের মাঝে এই অর্থ পৌঁছে দেয়া হবে।

আয়োজকরা জানান, করোনা পরিস্থিতিতে কর্মহারা প্রান্তিক জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়, পরিছন্নতাকর্মী, ঋষি, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শিশু প্রধান পরিবার, নারী প্রধান দুস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বক্তারা এসময় বর্তমান পরিস্থিতিতে এধরনে উদ্যোগকে স্বাগত জানান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD