রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

৮ আগস্ট থেকে সব কওমি মাদ্রাসা খুলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

আগামী ৮ আগস্ট থেকে দেশের সব কওমি মাদ্রাসা খোলার ঘোষণা দেয়া হয়েছে। সরকারি অনুমতি না পেলেও এ সময়ই মাদ্রাসাগুলো চালু করতে চান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির দফতর সম্পাদক অছিউর রহমানের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে সংস্থাটির কো-চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট থেকে সারাদেশের সব কওমি মাদ্রাসা খুলবে।

সারাদেশে ৬টি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আগামী ৮ আগস্ট থেকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চালু করার ব্যাপারে সার্কুলার জারি করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ ( মধুপুর পীর), মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মুফতি জসিমুদ্দীন, মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা উসামা আমীন, মাওলানা তাসনীম প্রমুখ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD