শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিশ্চিতের লড়াই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

করোনা পরবর্তী ক্রিকেটে ফিরেই প্রথম টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ইংল্যান্ড।

ক্যারিবিয়দের হারিয়ে সিরিজে সমতা আনে তারা। তাই শেষ টেস্টটি হয়ে দাঁড়িয়েছে, সিরিজ নির্ধারনী ম্যাচ। এই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করতে চায় উভয় দল।

এদিকে করোনা প্রোটকল ভঙ্গ করায় দ্বিতীয় টেস্টে বাদ পড়েন জোফরা আর্চার। তবে দুইবার করোনা টেস্টে নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই ইংলিশ পেসার।
অন্যদিকে একাদশে একাধিক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

ইংল্যান্ড দল

জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, বেন স্টোকস, জোফরা আর্চার, ডোমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।

ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, শামারা ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেইজ, রাকিম কর্নওয়াল, শেন ডওরিচ, চিমার হোল্ডার, শেই হোপ, আলজারি জোসেফ, শানন গ্যাব্রিয়েল, রেমন রিফার ও কেমার রোচ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD