বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান বাংলাদেশিসহ আটক ১,১৯৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কর্মীদের ধরতে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একদিনের অভিযানে বাংলাদেশিসহ ১ হাজার ১৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বুধবার (০৯ সেপ্টেম্বর) একযোগে দেশটির চারটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ৪০টি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কতজনকে আটক করা হয়েছে এখনো জানায়নি ইমিগ্রেশন।

এখানে শুধু অভিবাসী কর্মী নয়,অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া এবং আশ্রয় দেওয়ার অপরাধে ৩৭ নাগরিক (নিয়োগ কর্তা) তদন্তের সঙ্গে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য বর্তমানে ইমিগ্রেশন ডিপেতে রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অভিযানে ৭১৫ কর্মকর্তার সঙ্গে রয়েল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও দেশটির সিভিল ফোর্সের ডিফেন্স এর সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পরে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে মোট ২ হাজার একশ ৫৯ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায়, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাশের শর্ত ভঙ্গের অভিযোগে ১ হাজার ১৯৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে গড় বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। এর মধ্যে ৯৪৬ পুরুষ এবং ২৫০ নারী। যাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিক রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা ভিডিও বার্তার মাধ্যমে অনিবন্ধিত অভিবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফেরত যেতে অনুরোধ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD