শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ধোঁয়াশা কেটে গেছে। তবে দিনক্ষণ নিয়ে আপত্তি ছিল টিভি সম্প্রচার সংস্থার। তাদের আবেদন অনুযায়ী সময়সীমা বাড়াচ্ছ বিসিসিআই। যার ফলে এক সপ্তাহ এগিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। প্রাথমিকভাবে নির্ধারণ করা ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর।

ইতিমধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আইপিএল আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু হিসেবে শারজা, আবুধাবি এবং দুবাইকে বাছাই করা হয়েছে। ডাবল লেগ হিসেবে প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে দু’বার করে খেলবে।

এদিকে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য দুটি মাঠের ব্যবস্থা করা হচ্ছে দুবাইতে। বোর্ডের পক্ষ থেকে আইসিসির সদর দফতরের পাশে যে একাডেমি রয়েছে সেখানেই দুটি মাঠ ভাড়া নেয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানেই অনুশীলন করবে। আগামী ২০ আগস্টের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প শুরু করে দেবে সংযুক্ত আরব আমিরাতে।

কয়েকদিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকের পরই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে আইপিএলের। তবে তার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখছেন বোর্ড কর্তারা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD