মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

ষড়যন্ত্র হচ্ছে এ আর রহমানের বিরুদ্ধেও !

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী এ আর রহমান। ভারত ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল জনপ্রিয় তিনি। নেপথ্যের মানুষ হয়েও এমন আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি ইর্ষার কারণ অন্যদের। ফলে বলিউডে একদল অশুভ চক্র লেগেছে তার বিরুদ্ধে। সম্প্রতি এর রহমান নিজেই জানিছেন এ কথা।

প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’র সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। এ কারণে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন অস্কাজয়ী এই তারকা। যেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি কেনো কাজ করা কমিয়ে দিয়েছেন। এর জবাবে তিনি বলেন, ‘আমি কখনোই ভাল ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেই না। তবে ইন্ডাস্ট্রিতে কোনও এক গ্যাং রয়েছে, যারা অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। আমার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়াচ্ছে। পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে ‘দিল বেচারা’র প্রস্তাব নিয়ে আসেন তখন সেই ধারণা আমার কাছে আরও পরিষ্কার হয়ে ওঠে।’

কী ধরণের গুজব রটানো হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে এ আর রহমান বলেন, “মুকেশ আসার দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে তাকে দেই আমি। তখন তিনি আমাকে জানান যে, ‘স্যার আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কথা বলেছেন এতদিন। এমনকী অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না আসার জন্য।’ মুকেশ এও বলেছেন যে, বহু লোক তাকে একাধিক গল্প শুনিয়েছেন আমার বিরুদ্ধে…। মুকেশের ওই মন্তব্যের পরই আমার ধারণা আরও স্পষ্ট হয় যে, কেন কোনও হিন্দি ছবি কিংবা কোনও ভাল সিনেমায় মিউজিকের প্রস্তাব আমার কাছে আসে না। বাধ্য হয়েই একটা গ্যাংয়ের চক্রান্তের শিকার হয়ে ডার্ক কিছু ছবির কাজ আমাকে বেছে নিতে হচ্ছে! তবে আমি কাউকে জানাইনি যে তারা কতটা ক্ষতি করছে। আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। আমি অন্য অনেক কাজ করছি। কিন্তু সবাইকে বলছি, আরও ভাল ভাল ছবি বানান এবং সেসব ছবির মিউজিকের জন্য আপনারা যে কোনও সময়ে আসতে পারেন আমার কাছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD