শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই সমাপ্তির দিকে পৌঁছাবে বলে আবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকার চলাকালে তিনি পুনরায় তার এই অবস্থানের কথা জানান, তবে কীভাবে বা কত দ্রুত এই সংঘাত শেষ হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই যুদ্ধ খুব দ্রুতই গুটিয়ে আনা হবে। তবে এ বিষয়ে আমাদের একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

এদিকে, ইরানের বিষয়ে ওয়াশিংটনের নীতি নিয়ে একধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের নানা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সঙ্গে দুটি বিপরীতমুখী পদক্ষেপ পর্যালোচনা করছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে নতুন করে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে। তবে অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি প্রস্তাবিত শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ ও সমঝোতার পথ বের করারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD