শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ‘নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব না’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন বিচার বিভাগে পদত্যাগের হিড়িক গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষনা ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাত বাংলাদেশি একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দায় যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তাদের সবার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কনস্যুলেট সূত্র। একসঙ্গে সাত বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কমিউনিটি ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD