শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ‘নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব না’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন বিচার বিভাগে পদত্যাগের হিড়িক গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষনা ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কিউবার সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে চীনা দুটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে চীন। একই সঙ্গে ওয়াশিংটনকে অবিলম্বে তার ‘ভুল নীতি’ সংশোধনের আহ্বান জানিয়েছে বেইজিং।

আজ শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে কিউবার সঙ্গে সম্পর্কের অজুহাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়েছে। বেইজিংয়ের অভিযোগ, ওয়াশিংটন চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একতরফা চাপ ও বৈষম্যমূলক পদক্ষেপ ক্রমাগত বাড়িয়ে চলেছে। পর্যবেক্ষকদের মতে, প্রতিদ্বন্দ্বী দেশ ও বাণিজ্যিক অংশীদারদের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই এটি আরেকটি উদাহরণ।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার তালিকায় চীনের দুটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কিউবার সঙ্গে সম্পর্কের অজুহাতে চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা এবারই প্রথম আরোপ করা হলো।

নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠান দুটি হলো চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘চায়না ন্যাশনাল ইলেকট্রনিক্স ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন’ (সিইআইইসি) এবং বেসরকারি প্রতিষ্ঠান ‘বেইজিং এইচঅ্যান্ডসি টেকনোলজিস’।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তৃতীয় কোনো দেশের সঙ্গে সংশ্লিষ্টতার অজুহাতে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার পরিপন্থী। চীন এ ধরনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে।

ওয়াশিংটনের ক্রমবর্ধমান বিধিনিষেধের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে চাপ ও নিষেধাজ্ঞা বাড়িয়েছে এবং দ্রুত একের পর এক বৈষম্যমূলক ও সীমাবদ্ধতামূলক পদক্ষেপ কার্যকর করছে। এসব পদক্ষেপ চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থের মারাত্মক ক্ষতি করছে। একই সঙ্গে দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যেরও পরিপন্থী এবং চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে।

বিবৃতির শেষাংশে চীনের বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট জানায়, যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব তার ভুল নীতি সংশোধন করতে হবে। পাশাপাশি নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকারও সংরক্ষণ করছে চীন।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন কিউবার বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক চাপের অভিযান আরও জোরদার করেছে। তেল খাতে নিষেধাজ্ঞা এবং ইলেকট্রনিকস খাতে বিধিনিষেধ আরোপের মাধ্যমে কার্যত হাভানার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যের পথ বন্ধ করার চেষ্টা করছে ওয়াশিংটন।

এ দফায় চীনা দুটি প্রতিষ্ঠান ছাড়াও আরও আটটি সংস্থা ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে কিউবার ইলেকট্রনিকস, উৎপাদন ও প্রযুক্তি খাতেও নিষেধাজ্ঞার পরিধি বিস্তৃত করা হয়েছে।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এসব পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছিল, এগুলো অবৈধ একতরফা নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক আইনে এর কোনো ভিত্তি নেই, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনও নেই। এমনকি অন্য দেশের ভূখণ্ডের বাইরে গিয়ে মার্কিন আইনের প্রয়োগেরও কোনো এখতিয়ার নেই।

১৯৬০-এর দশক থেকেই যুক্তরাষ্ট্র কিউবার স্বাধীন রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন এবং দেশটির জনগণকে শাস্তি দেওয়ার হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞা ও কঠোর অর্থনৈতিক অবরোধকে ব্যবহার করে আসছে। ট্রাম্প প্রশাসনও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ এবং ‘সন্ত্রাসবাদে সমর্থন’-এর মতো অজুহাতে কিউবার বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করেছে, যার লক্ষ্য দেশটিকে নতিস্বীকারে বাধ্য করা।

তবে ওয়াশিংটনের আধিপত্যবাদী চাপের মুখেও কিউবা তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। একতরফা মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি। সূত্র: পার্সটুডে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD