মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য বিভাগের ৯ কর্মীসহ করোনায় আক্রান্ত ৩৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেশি আক্রান্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের ৯ জন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ জন, থানার এক পুলিশ সদস্য ও ইসলামী ব্যাংক লি., ভূরুঙ্গামারী শাখার ৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪২ জনের, ফলাফল পাওয়া গেছে ৩৩৫ জনের, করোনাভাইরাসের পজিটিভ শনাক্ত হয়েছে ৩৩ জনের। সুস্থ হয়েছে ২১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আমরা করোনাভাইরাসে আক্রান্তদের জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি।

আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যবিধি. সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে চলে তথ্য গোপন না করে সহযোগিতা করার অনুরোধ জানান। যারা বয়স্ক এবং কো- মর্বিডিটি আছে, তাদের ব্যাপারে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা ও সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD