সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি শুধু পোশাক নয়, রফতানিতে নতুন খাত গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবে না জামায়াত।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না। ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্য রয়েছে।’

এ সময় স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির।

একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এ কথা বলার কোনো অধিকার নেই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD