সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি শুধু পোশাক নয়, রফতানিতে নতুন খাত গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

হুতিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। খবর আলজাজিরার।

এর আগে রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে তারা জানায়, ওই হুমকি মোকাবিলা করা হয়েছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ধ্বংস করেছে তাদের বাহিনী।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি সমর্থিত জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

একই অঞ্চলে জোটের বাহিনী আরেকটি ড্রোন ধ্বংসের ঘোষণা দেওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন এই তথ্য জানান তিনি।

এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতি বিদ্রোহীদের হামলায় ১২ দিনে অন্তত ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তাইজ মানবাধিকার কেন্দ্র।

সংস্থাটির তথ্যমতে, গত ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কামানের গোলা, স্নাইপার, গুলিবর্ষণ ও স্থলমাইন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৩ শিশু ও তিন নারী রয়েছেন। অন্যদিকে আহত ৮৫ জনের মধ্যে ৩০ শিশু ও ১৬ নারী রয়েছেন।

মানবাধিকার কেন্দ্রটি জানায়, প্রদেশটির আল-মিসরাখ জেলার আল-নাজদ বাজার, হাইফান জেলার আল-আথাওয়ার গ্রাম এবং আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা বাজারে তিনটি হামলায় মোট ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

সূত্র : আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD