প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।