শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

চট্টগ্রামে একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে আতঙ্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত বাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না।

কারা কীভাবে আগুন দিল এ বিষয়ে জানার জন্য পাঁচলাইশ থানার ওসিকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি। তবে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির অভ্যন্তরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ষোলশহরের বাসভবনে অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। একই রাতে আন্দরকিল্লায় অবস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দিনের বাসভবনে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। নওফেলের বাসায় ৫ আগস্টের পর একাধিকবার হামলা, অগ্নিসংযোগ ও পুলিশী অভিযানের ঘটনা ঘটে। তবে আ জ ম নাছিরের বাসায় পুলিশের এই অভিযান প্রথম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আ জ ম নাছির আত্মগোপনে রয়েছেন। তবে তার অনুসারীরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বেশ সক্রিয় রয়েছেন।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সামনে রেখে বুধবার রাতে নগরীর নিউ মার্কে মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনেও নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষেভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।

বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড়, টেরিবাজারসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপি পাল্টাপাল্টি শোডাউন করেছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD