শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজের রয়েছে গৌরবময় ঐতিহ্য। এ প্রতিষ্ঠান শুধু আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতেই নয়, বরং দেশের বরেণ্য রাজনীতিবিদ, লেখক, কবি ও সাহিত্যিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ৫২ ও ৭১-এর চেতনার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। অথচ পাঠ্যপুস্তকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিহাসের নিরপেক্ষতা নিশ্চিত করে সত্য ও ন্যায়ভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি মনে করেন, দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে। তবে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

র‍্যালিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পর্যায়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু, কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD