মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

দিল বেচারা দেখে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট কৃতির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীতি বহুল প্রতীক্ষিত ছবি দিল বেচারা। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার ভক্তরা এই ছবিতে যেন শেষবারের মতো জীবন্তভাবে দেখেছেন। ছবিটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই রেকর্ড গড়েছে। এবার এই ছবি ও সুশান্ত সম্পর্কে একটি আবেগঘন পোস্ট করলেন তার সাবেক বান্ধবী কৃতি শ্যানন।

রাবতা ছবির শুটিংয়ের সময় কৃতির সঙ্গে সুশান্তের সম্পর্ক ছিল বলে শোনা যায়। যদিও সে কথা কোনওদিনই প্রকাশ্যে বলেননি সুশান্ত বা কৃতি কেউই। কৃতি শ্যানন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখছেন, এটা সেরি নয়। আরও একবার এটি আমার হৃদয় ভাঙল।
দিল বেচারা ছবিতে সুশান্তের চরিত্রটির নাম ম্যানি। কৃতি লিখছেন, ম্যানির মধ্যে আমি বারবার তোমাকে জীবন্ত দেখলাম। আমি ভাল মত জানি এই চরিত্রটির মধ্যে ঠিক কোন কোন জায়গায় বাস্তবের তুমি রয়েছো। আর সব সময় এর মত তোমার নিস্তব্ধতাই সবচেয়ে বিস্ময়কর। যে জায়গাগুলোতে তুমি কিছুই না বলে আসলে অনেক কিছু বলে দিয়েছ।

ছবির পরিচালক মুকেশ ছাব্রাকে ট্যাগ করে কৃতি লিখছেন, আমরা যা ভেবেছিলাম তার থেকে এই ছবি তোমার কাছে যে অনেক বেশি অর্থপূর্ণ তা আমি জানি। তোমার প্রথম ছবিতেই আমাদের অনুভূতিগুলো তুমি উজ্জীবিত করেছো। তোমায় এবং সঞ্জনা সংঘীকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা।

দিল বেচারা নিয়ে প্রতিক্রিয়ায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন সুশান্তের অনুরাগীরা। আর আরও বড় বিষয় হল, এই মুহূর্তে দেশের সব থেকে বড় ট্রেন্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সুশান্ত অভিনীত শেষ ছবিটি। ছবিটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই আইএমডিবি-তে এই ছবির রেটিং পৌঁছে গেল ১০-এ। সুশান্তের ভক্তরা এই ছবি সম্পর্কে আইএমডিবিতে বহু প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ জানিয়েছেন এই ছবি দেখতে গিয়ে তারা আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। কেউ আবার লিখেছেন এই ছবিতে শেষবারের মতো সুশান্ত কে দেখতে পেলেন।

একজন ভক্ত লিখছেন, সুশান্তের হাসি এবং ওর চোখের উজ্জ্বল্য মুগ্ধ করে দেয়। এই ছবি অসাধারণ এবং শেষ অবধি ছবিটা দেখতে আপনি বাধ্য হবেন।” আরেকজন লিখছেন, “আমার মন বড্ড ভারী হয়ে গেল। এই যন্ত্রণা সত্যি সহ্য করা যায় না।”

দিল বেচারা ছবিটি সম্পর্কে লেখক চেতন ভগত লিখছেন, ‘নিজেদের আবেগগুলোকে প্রকাশ করতে চাইলে করে ফেলুন। শোক প্রকাশ করা সত্যি প্রয়োজন। নিজেদের অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না।’ ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে। সুশান্তকে সম্মান জানানোর জন্য এই ছবিটিকে বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ডিজনি হটস্টার সাবস্ক্রাইব না করলেও এই ছবি যে কেউ দেখতে পাবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD