বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নিখোঁজের দুইদিন পর মিলল মোটরসাইকেল চালকের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

মাদারীপুর থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর বৃহস্পতিবার সকালে ইবু খান (২৪) নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শিবচরের সীমান্তবর্তী শরিয়তপুরের নাওডোবা এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইবু খান মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের আনোয়ার খানের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা গ্রামের ইবু খান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মাদারীপুর মস্তফাপুর এলাকা থেকে ভাড়ায় মটরসাইকেলে দুই যাত্রী নিয়ে ছিলারচর যাওয়ার উদ্দেশ্যে বের হন ইবু। পরে রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পান তার পরিবারের লোকজন। ঘটনাটি পুলিশকে অবহিত করলে, ইবুর মোবাইল ট্রাকিং করে মাদারীপুর ছিলারচর এলাকায় তার সর্বশেষ উপস্থিতি দেখতে পান পুলিশ।

বুধবার নিখোঁজের পরিবার ছিলারচর এলাকায় ইবু খানের খোঁজ নিতে গেলে স্থানীয়ভাবে তারা জানতে পারেন হৃদয় নামে একটি ছেলে এলাকায় একটি মোটরসাইকেল নিয়ে ঘুরছেন। সারাদিন খোঁজাখুজি করেও হৃদয়কে পাওয়া যায়নি। পরে শিবচর থানা পুলিশ হৃদয়ের সর্ম্পকে জানার জন্য তার পরিবারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, বুধবার সকালে শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের মোজাফফর মৃর্ধার ছেলে হৃদয় মৃর্ধাকে (২৫) একটি মোটরসাইকেল চালাতে দেখেছেন।

ইবু খানের চাচা তোতা খান জানান, আমাদের ধারণা ইবুকে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে হৃদয় নামের মোটরসাইকেল যাত্রী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগের পরই তদন্ত শুরু করি। বৃহস্পতিবার সকালে শরিয়তপুর নাওডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হৃদয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তার পরিবারের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD