মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

লেবাননে সৌদি আরবের ত্রাণবাহী বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের সহযোগিতায় সৌদি আরবের ত্রাণবাহী প্রথম দুটি বিমান আজ লেবানন পৌঁছেছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) কিং সালমান হিউম্যানিট্যারিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএস রিলিফ) বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।

বিস্ফোরণে আহতদের জন্য ১২০ টনেরও বেশি চিকিৎসাসামগ্রী, তাঁবু ও খাদ্য নিয়ে দুটি বিমান লেবাননের উদ্দেশে আজ বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনের জন্য একটি বিশেষজ্ঞ দলও পাঠানো হয়।

রয়েল কোর্টের উপদেষ্টা ও কেএস রিলিফের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল রাবিআহ বলেন, বিস্ফোরণে হতাহতদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সৌদি আরব এমন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, আর্তমানবতার সেবায় সৌদি শাসকবর্গের ব্যাপক অবদান আছে। পৃথিবীর যেকোনো দুর্যোগ ও সংকটে সৌদি আরব সব সময় এগিয়ে এসেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD