শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল গণি মারা গেছেন।

শুক্রবার রাতে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার ছেলে আবদুর রাজ্জাক রনি জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় তার বাবা বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে গেলে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে আবদুল গণি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন।

জানাজা শেষে তাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD