শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

বাঙালি জাতির জন্য নীরবে কাজ করে গেছেন বঙ্গমাতা : তাপস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নীরবে-নিভৃতে বাঙালি জাতির জন্য কাজ করে গেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন প্রচার বিমুখ। বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখে স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করে গেছেন। তার ইতিহাস সেভাবে প্রচার হয়নি।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গমাতা বাঙালি জাতিকে পরিবারের মতো আগলে রাখতেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তিনি তখন স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধুর পক্ষে একা স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।

তিনি বলেন, ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা জীবন দিলেন। তিনি ছিলেন অসীম সাহসী নারী। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। মহীয়সী এ নারীর ৯০তম জন্মদিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD