মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিয়ের ৪ দিনের মাথায় সড়কে প্রাণ গেল যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

বিয়ের ৪ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ফারুক তালুকদারের (৩০)। নিহত ফারুক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নে দুলিশ্বর গ্রামের তোজাম্মেল তালুকদারের ছেলে। গত ৪ দিন আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তার কর্মস্থল ফরিদপুর যাওয়ার পথে রবিবার (৯ আগস্ট) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বনপাড়া নামক স্থানে মালবহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টার দিকে ফারুকের মৃত্যু হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD