বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ওষুধ কিনতে বেরিয়ে লাশ হয়ে ঘরে ফিরলেন যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে ভাসমান অবস্থায় রফিকুল ইসলাম (৪০) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামের লাল চাঁন মন্ডলের ছেলে।

আজ সোমবার সকালে বেলকুচি পৌর এলাকার চালা উত্তর পাড়া আঞ্চলিক সড়কের পাশে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রফিকুল ইসলাম ওষুধ কিনতে বের হয়েছিলেন। তারপর তাকে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। পরে সোমবার সকালে তাকে পানিতে ভাসমান আবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেলকুচি থানা ওসি (তদন্ত) নুরে আলম বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পানিতে মরদেহ ভেসে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মৃত রফিকুল ইসলাম মৃগীরোগী ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD