শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

পবিত্র কাবা ঘরের সংস্কার কাজ শেষ হয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শাখার তত্ত্বাবধানে পবিত্র কাবার স্বাভাবিক সংস্কার কাজ শেষ হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১০ আগস্ট) নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে পবিত্র কাবার দেয়াল ও ছাদ পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষার সময় অভিজ্ঞ নির্মাণ প্রকৌশলীরা পবিত্র কাবার দেয়াল ও ছাদ রক্ষণাবেক্ষণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ সম্পন্ন করেছেন।

সংস্কার কাজ শেষে কাবার দেয়াল, দরজা, ছাদ, গিলাফ ও গিলাফ লাগানোর রিংগুলোকে স্যানিটাইজ করা হয়েছে। সংস্কারের সময় দেয়ালে সৃষ্ট ছোট ছোট ফাটলগুলো মেরামত করা হয়েছে।

২০১৯ সালের জুন মাসে পবিত্র দুই মসজিদের খাদেম (খাদেমুল হারামাইন) বাদশাহ সালমানের নির্দেশনায় কাবার ছাদে বড় ধরনের সংস্কার করা হয়।

যেকোনো ধরনের বিপর্যয় মোকাবেলায় সক্ষম করে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যদিয়ে ওই সংস্কার কাজ সম্পন্ন হয় তখন। ২০১৮ সালের হজ মৌসুম শেষে ব্যাপকারে জমজম কূপের সংস্কার কাজ করা হয়। এ ছাড়া বেশ কয়েক বছর ধরে কাবার চারপাশ অর্থাৎ মসজিদে হারামের বর্ধিতাংশের নির্মাণ কাজ চলছে।

ঐতিহাসিকদের মতে, পবিত্র কাবা ঘর এখন পর্যন্ত ১২ বার সংস্কার করা হয়েছে। সর্বশেষ বড় ধরনের সংস্কার কার্যক্রম পরিচালিত হয় ১৯৯৬ সালে। তখন কাবার ছাদ ভেঙে পুনর্নির্মাণ করা হয় এবং দেয়ালগুলোও নতুন করে মেরামত করা হয়।

সৌদি গেজেটের দেওয়া তথ্যমতে, কাবা ঘরের উচ্চতা পূর্ব দিক থেকে ১৪ মিটার। (অন্য একটি সূত্র মতে ১২.৮৪ মিটার)। পশ্চিম দিক থেকে ১২.১১ মিটার। উত্তর দিক থেকে ১১.২৮ মিটার। দক্ষিণ দিক থেকেও ১২.১১ মিটার।

ভূমি থেকে কাবার দরজার উচ্চতা ২.৫ মিটার। দরজার দৈর্ঘ্য ৩.০৬ ও প্রস্থ ১.৬৮ মিটার। বর্তমান দরজা বাদশা খালেদের উপহার, যা নির্মাণে প্রায় ২৮০ কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। কাবার ভেতরে তিনটি কাঠের পিলার রয়েছে। প্রতিটি পিলারের ব্যাস ৪৪ সে. মি.। কাবা শরিফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। এই পর্দাগুলো প্রতি তিন বছর পর পর পরিবর্তন করা হয়। এর ছাদে ১২৭ সে.মি. লম্বা ও ১০৪ সে.মি. প্রস্থের একটি ভেন্টিলেটর রয়েছে। যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। এটি একটি কাচ দিয়ে ঢাকা। প্রতিবছর দু’বার কাবা শরিফের ভেতর ধৌত করার সময় এ কাচ খোলা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD