শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা থেকে রক্ষা পেতে ক্রিকেটার জাহানারার পরামর্শ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত পুরো বিশ্ব। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে আরো সচেতন হওয়া জরুরি। তাই দেশের মানুষকে সচেতন হতে আটটি পরামর্শ দিয়েছেন বাংলাদেশের নারী তারকা ক্রিকেটার জাহানারা আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জাহানারা লিখেছেন, ঘরে থাকুন। সুস্থ থাকুন।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জাহানারার আট পরামর্শ :

১. বারবার হাত ধোয়া (কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে)।

২. নোংরা হাত দিয়ে নাক, চোখ ও মুখ স্পর্শ করবেন না।

৩ . কাশি শিষ্টাচার মেনে চলুন।

৪. আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন।

৫. প্রয়োজনে ঘরে থাকুন।

৬. খাবারের ক্ষেত্রে সাবধানতা (কাঁচা মাছ-মাংস আর রান্না করা খাবারের জন্য আলাদা চপিং বোর্ড, ছুরি ব্যবহার করুন। কাঁচা মাছ-মাংস ধরার পর ভালো করে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভালো করে সিদ্ধ করে রান্না করা খাবার গ্রহণ করুন। অসুস্থ প্রাণী কোনোমতেই খাওয়া যাবে না)।

৭. অভ্যর্থনায় সতর্কতা (কারো সঙ্গে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন)।

৮. সঠিক তথ্য জানুন (সঠিক তথ্য পেতে নিজেকে আপডেট রাখুন। গুজবে কান দেবেন না)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD